ব্রেকিং নিউজ
জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও গণমাধ্যম দিবস পালিত। লোহাগাড়ার জাঙ্গালিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৩, আহত ৫ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শোকের ছায়া, এলাকায় চরম উৎকণ্ঠা। আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও গণমাধ্যম দিবস পালিত। লোহাগাড়ার জাঙ্গালিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৩, আহত ৫ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শোকের ছায়া, এলাকায় চরম উৎকণ্ঠা। আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন।

একসঙ্গে জীবন, একসঙ্গে বিদায়: সেনবাগে স্বামী মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীর হৃদয়বিদারক মৃত্যু।

ক্যাটাগরি: Breaking news | প্রকাশের তারিখ: 08 Sep 2025
একসঙ্গে জীবন, একসঙ্গে বিদায়: সেনবাগে স্বামী মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীর হৃদয়বিদারক মৃত্যু।

নোয়াখালী, সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার উন্দানিয়া গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা—যা শুনলে যে কারও চোখে পানি চলে আসে। একসঙ্গে জীবনের দীর্ঘ সময় পার করা এক দম্পতি—ছায়দুল হক (৫৯) ও বিবি মরিয়ম (৫৫)—চিরবিদায়ও নিলেন একই দিনে, মাত্র ১২ মিনিটের ব্যবধানে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান ছায়দুল হক। স্বামীর মৃত্যু সংবাদ সহ্য করতে পারেননি স্ত্রী মরিয়ম। স্বামীর মরদেহ যখন বহন করছিলেন, তখনই হঠাৎ স্ট্রোক করে তিনিও মারা যান। এমন ঘটনা মুহূর্তেই শোকের ছায়া নামিয়ে আনে পুরো এলাকায়। একসঙ্গে জানাজা ও দাফন সম্পন্ন হয় শুক্রবার সকালে সেনবাগের উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। পারিবারিক কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয় এই ভালোবাসার প্রতীক দম্পতিকে। এই দম্পতি রেখে গেছেন ৬ ছেলে ও ৩ মেয়ে। সন্তানেরা শুধু মা-বাবা হারায়নি, হারিয়েছে জীবনের আদর্শ এক ভালোবাসার মূর্ত প্রতীক। স্থানীয়রা বলছেন—এ যেন এক জীবন্ত প্রেমের গল্প, যেখানে মৃত্যুও আলাদা করতে পারেনি তাদের। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে।